সংগৃহিত
বিনোদন

পায়ে চোট নিয়ে বিকিনিতে পার্নো মিত্র

বিনোদন ডেস্ক: বিগত কয়েকদিন আগে দুবাই ঘুরতে গিয়ে পায়ে চোট পান টলিউড অভিনেত্রী পার্নো মিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে পায়ের ছবি পোস্ট করে খবরটি জানিয়েছিলেন তিনি নিজেই। এমন অবস্থায় বাড়িতে বিশ্রামের পরিবর্তে প্রতিবেশী দেশে হাজির হলেন পার্নো। এ মুহূর্তে অভিনেত্রী শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন।

দুবাইয়ে পায়ের পাতায় চোট পাওয়ার পর থেকেই তাকে নিয়ে চিন্তায় রয়েছেন অনুরাগীরা। এদিকে বিমানবন্দরে অভিনেত্রীকে হুইলচেয়ারে দেখা গিয়েছে। এই অবস্থায় শ্রীলঙ্কা ভ্রমণের সিদ্ধান্ত কেন? ভারতীয় গণমাধ্যমকে পার্নো বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমাদের সব বুকিং করা ছিল। আর আমার ঘুরতে খুবই ভালো লাগে। তাই বান্ধবীর সঙ্গে চলে এলাম।’

দুবাইয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের পাতা ফুলে যায় পার্নোর। চিকিৎসকের পরামর্শে আপাতত পায়ে ব্যান্ডেজ বেঁধে রাখতে হচ্ছে তাকে। বেশিক্ষণ হাঁটার পর ব্যবহার করতে হচ্ছে হুইলচেয়ার। এমন অবস্থাতেও বিকিনিতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করছেন একের পর এক ছবি।

রতে গিয়ে অসুবিধা হচ্ছে না? অভিনেত্রী হেসে বললেন, ‘ততটা নয়। আর খুব সমস্যা হলে বন্ধুর কাঁধ তো রয়েছেই।’ তিনি আরও বলেন, ‘আসলে অনেক আগে থেকেই আমাদের সব বুকিং করা ছিল। আর আমার ঘুরতে খুবই ভালো লাগে। তাই বান্ধবীর সঙ্গে চলে এলাম।’

শ্রীলঙ্কা থেকে অভিনেত্রী শহরে ফিরবেন আগামী ১০ জানুয়ারি। ছুটি কাটিয়ে মন দেবেন কাজে। তবে এ বছর নাকি কাজের পাশাপাশি বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর পরিকল্পনাও রয়েছে এই নায়িকার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা