ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ
বান্দরবান সদর ট্রাফিক অফিস পরিদর্শন

পর্যটকদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের নির্দেশ বান্দরবান পুলিশ সুপারের

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবান সদর ট্রাফিক অফিস পরিদর্শন করেছেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. আবদুর রহমান। গত বুধবার (১১ ডিসেম্বর) তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার ট্রাফিক অফিসে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, চিকিৎসা সুবিধা এবং বিশুদ্ধ পানির ব্যবহার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি বান্দরবানে আগত পর্যটকদের সঙ্গে পেশাদার, সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক আচরণ করার নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, পর্যটকেরা এই জেলার অতিথি। তাঁদের সঙ্গে ভালো ব্যবহার ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের নৈতিক দায়িত্ব।

পাশাপাশি তিনি অযথা হয়রানি না করার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

পরিদর্শনকালে বান্দরবান পার্বত্য জেলার সদর ট্রাফিক অফিসের কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

সাইবার সেলের সফল অভিযানে ২০ মোবাইল ফেরত

জেলা পুলিশের সাইবার সেলের দক্ষ ও তৎপর টিমের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন সময়ে হ...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আগামী ৫ দিন দেশজুড়ে হালকা থেকে মাঝারি এবং স্থানভেদে মাঝারি ধরনের ভারি থেকে ভা...

বাগেরহাটে আইনজীবী হত্যা: ৫০ ঘণ্টায় গ্রেফতার ৪, উদ্ধার ছোরা

বাগেরহাটে আলোচিত আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় বড় অগ্রগতি প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা