ছবি: আমার বাঙলা
সারাদেশ

নোয়াখালীতে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের ঢল

শেহাব উদ্দিন আহমেদ টিপু,(নোয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালী-৫ (কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলামের ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪ ও ৭নম্বর ওয়ার্ডের পদুয়া মিয়ার বাড়িতে এই বৈঠক আয়োজন করা হয়। এতে প্রায় দুই হাজার নারী ভোটার উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বৈঠকের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম।

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, ফোরকান-ই আলম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি মাহমুদুর রহমান হেলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানি বাহার মিয়া, নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হান্নান এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ।

বৈঠকে বক্তারা তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার প্রতিশ্রুতি দেন। এছাড়া ভোটারদের ফজরের নামাজ আদায় করার পর তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। বক্তারা উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা