বিনোদন

নাটক প্রযোজনায় গায়িকা পড়শী

বিনোদন প্রতিবেদক

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী একটি রিয়েলিটি শো’র মাধ্যমে গান গেয়ে পরিচিতি লাভ করেন। এর পর তিনি একে একে দর্শকদের উপহার দেন অনেক জনপ্রিয় সুপারহিট গান। বর্তমানে এ গায়িকা স্টেজ শো ও নতুন নতুন গান আর অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গত বছর সংগীতশিল্পী ইমরানের সঙ্গে তার দ্বৈত গান ‘কথা একটাই’ বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এর মধ্যেই পড়শী যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন। সবকিছু নিয়ে একটি গণমাধ্যমে কথা বলেছেন এই সংগীতশিল্পী।

পড়শী সংগীতের পাশাপাশি অভিনয়েও করতে দেখা গেছে। এর মধ্যেই কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয়, ঢালিউড নায়ক শাকিব খানের সঙ্গে তাকে দেখা গেছে বড়পর্দাতেও। এ বিষয়ে পড়শী বলেন, ‘সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটিকে পুরোপুরি সিনেমায় অভিনয় করা বলা যাবে না। আমার কাছে সেটিকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। যদিও সিনেমায় আর কখনো অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও।’

এ গায়িকা বলেন, ‘আমার দুটির কোনোটিই তেমন নেই। একটি বিষয়–সিনেমা করতে অনেক সময় দরকার। সেটি পাঁচ-ছয় মাস বা এক বছর লাগে, সেটি সম্ভব না। আমি এত সময় দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই থাকতে চাই।’

এদিকে গত বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এ সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর গত ১২ জানুয়ারি সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিয়ের বিষয়টি জানান পড়শী।

বিয়ের কথা প্রশ্ন করতেই গায়িকা বলেন, ‘আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবন একেবারে আলাদা রাখি। শুধু কাজের সময়ই সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয়। যাই হোক, সবার কাছে দোয়া চাই-আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি।’

উল্লেখ্য, সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন এ সংগীতশিল্পী। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

কটূক্তি করায় নরেন্দ্র মোদির কাছে ক্ষমা চাইলেন তরুণী

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী আন্দোলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ম...

‘আর্জেন্টিনায় কখনো বর্ণবাদের শিকার হইনি’ রামোস

ভেলেজ সার্সফিল্ডের তরুণ উইঙ্গার কিকি রামোস অবশেষে বিভিন্ন বিষয়ে নিজের মতামত জ...

ডায়াবেটিস রোগীদের খাদ্যতালিকা

ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা স্বাভাবিকের তু...

সেউটা সীমান্তে ভয়াবহ ঢল, নিহত ৫৭ অভিবাসী

উত্তর আফ্রিকায় স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউটার সীমান্তে কয়েক দিনের নজিরবিহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা