সংগৃহিত
আন্তর্জাতিক

দোনেৎস্কে রুশ হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের ইউক্রেন নিয়ন্ত্রিত পোকরোভস্ক ও রিভাইন শহরে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশু সহ মোট ১১ জন নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন আরও ৮ জন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর শীর্ষ কমান্ডার ভাদিম ফিলাশকিন এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে ফিলাশকিন জানান, ‘শুক্রবার পোকরোভোস্ক ও রিভাইন শহরে একের পর এক এস-৩০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। শহরের বিভিন্ন এলাকায় ৫ শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৮ জন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক।’

শুক্রবার রাতে ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে পোকরোভোস্ক ও রিভাইন শহরের বিভিন্ন ভবনের ধ্বংস্তূপে উদ্ধার অভিযান শুরু করেছে ইউক্রেনের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী স্টেট ইমার্জেন্সি সার্ভিস অব ইউক্রেন (এসইএস)। সামাজিক যোগাযোগমাধ্যমে সে উদ্ধার অভিযানের বিভিন্ন ছবিও রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বার্তায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সেই তিনি সঙ্গে উল্লেখ করেছেন এ হামলার প্রতিশোধ নেওয়া হবে। সূত্র : সিএনএন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা