সংগৃহিত
খেলা

ঢাকা টেস্টে টাইগারদের হার

ক্রীড়া প্রতিবেদক: দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে গ্লেন ফিলিপস আর মিচেল স্যান্টনারের জুটিতে ৪ উইকেটে ঢাকা টেস্ট জিতেছে নিউজিল্যান্ড।

এই ম্যাচটি জিতলে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় নিশ্চিত হতো বাংলাদেশের। ব্যাটারদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে সেই আশা গুড়েবালি হলো স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১-১ সমতায় সিরিজ শেষ করল নিউজিল্যান্ড।

ফিলিপস আর স্যান্টনারের ৭০ রানের জুটি আর ভাঙতে পারেনি বাংলাদেশ। অথচ ৬৯ রানেই ৫ উইকেট ছিল না নিউজিল্যান্ডের। শেষ পর্যন্ত ৪০ রানে ফিলিপস আর ৩৫ রানে অপরাজিত থেকে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছে তারা।

দ্বিতীয় ইনিংসে ঘরের মাঠে নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছেন। দ্রুত রান তুলতে গিয়ে একের পর এক উইকেট বিলিয়ে দিয়েছেন। পিচে বল প্রচুর টার্ন করলেও সেভাবে সর্তক হয়ে খেলেনি বাংলাদেশের ব্যাটাররা। ফলে মাত্র ১৪৪ রানে গুটিয়ে বাংলাদেশের সম্ভাবনাময়ী ইনিংস।

অল্প পুঁজি নিয়ে লড়াইয়ে ছিল বাংলাদেশ। ৩৩ রানেই ৩ গুরুত্বপূর্ণ ব্যাটার ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন আর হেনরি নিকোলসকে ফিরিয়েছিল বাংলাদেশ। এর পর দলীয় স্কোর ৫১ রানে নিতে আরও দুটি উইকেট হারায় নিউজিল্যান্ড।

শুরুটা করেছিলেন পেসার শরিফুল ইসলাম। লাঞ্চ বিরতি থেকে আসার পরই কিউই ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করেছেন টাইগার পেসার। ১৫ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই কিউই ব্যাটার।

কেন উইলিয়ামসনকে নিয়ে অস্বস্তিতে ছিল টাইগাররা। তবে তাইজুলের ঘূর্ণি স্বস্তি এনে দিয়েছে বাংলাদেশকে। বাঁহাতি এই স্পিনারকে সামনে এসে পুল করতে গিয়ে বলটি মিস করেন উইলিয়ামসন। মুহূর্তেই বলটি হাতে তালুবন্দি করে স্টাম্প ভেঙে দেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। দুর্দান্ত স্টাম্পিংয়ের শিকার হয়ে ২৪ বলে ১১ রান করে ফেরত যান উইলিয়ামসন।

এর পর ব্যাট করতে আসা নিকোলসকেও পিচে থাকতে দেননি মিরাজ। এলবিডব্লিউ করে ৩ রান করা কিউই ব্যাটারকে ফেরান এই ডানহাতি স্পিনার। ল্যাথামকে (৬০ বলে ২৬) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানান মিরাজ। তাইজুলের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন ব্লান্ডেল।

কিউইদের জয়ে অবদান রাখা ব্যাটার ড্যারিল মিচেলও মিরাজের শিকার হন। এই ইনিংসে ৩৬ বলে ১৯ রান করে শান্তর হাতে ধরা পড়েন ডানহাতি কিউই ব্যাটার।

এর আগে দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। অ্যাজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু অপরপ্রান্ত ধরে রেখেছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান। অবশেষে চাপের মুখে থেকেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়েছেন এই টাইগার ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও নাঈম হাসান, তাইজুলের সঙ্গে ছোট ছোট জুটি করে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা