ফাইল ফটো
আন্তর্জাতিক

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন, আলোচনার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরে এক অনুষ্ঠানে ট্রাম্পের জয়ের পর তাকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন পুতিন। খবর রয়টার্সের।

গত জুলাইয়ে নির্বাচনি সমাবেশে পেনসিলভানিয়ায় ট্রাম্পের ওপর হামলা হয়। এতে ট্রাম্প আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ হিসেবে অভিহিত করেছিলেন পুতিন।

বুধবার (৬ নভেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, রাশিয়া সতর্কতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের তথ্য পর্যবেক্ষণ করছে। ‘সুনির্দিষ্ট বক্তব্য ও উদ্যোগ’ না দেখা পর্যন্ত আনুষ্ঠানিক মূল্যায়ন করার কোনো সম্ভাবনা নেই বলে জানান পেসকভ। একদিন পরই ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন।

অভিনন্দন বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, ট্রাম্প অত্যন্ত সঠিক উপায়ে, সাহসের সঙ্গে একজন সত্যিকারের পুরুষের মতো আচরণ করেছিলেন। আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ইউক্রেন নিয়ে ট্রাম্পের মন্তব্য ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে দেয়া তার বক্তব্য গুরুত্ব দেওয়ার মতো।’

নির্বাচনি প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে শান্তি ফেরাবেন। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ তিনি কীভাবে বন্ধ করবেন, সে বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তখন। এ বিষয়ে ৭২ বছর বয়সী পুতিন একটি সতর্কবার্তা দিয়ে বলেছেন, ‘আমি জানি না এখন কী হচ্ছে। এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।’

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকেরা পুতিনের কাছে জানতে চান, ট্রাম্প তার সঙ্গে বৈঠক করতে চাইলে কী হবে? জবাবে পুতিন বলেন, ট্রাম্প প্রশাসন যোগাযোগ করলে সাড়া দেবেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

জাপানে ভূমিকম্প: নিহত ১৩

গতকাল মঙ্গলবার জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির দক্ষিণ...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

ক্লান্তি কাটানোর ৭ প্রাকৃতিক উপায়

বিকেল গড়াতেই কি আপনার শরীরে ক্লান্তি ভর করে? দিনের শেষে ক্লান্ত অনুভব করা স্...

গর্ভাবস্থায় হেপাটাইটিস বি, যা জানা জরুরি

হেপাটাইটিস বি ভাইরাসটি মারাত্মক ক্ষতিকর লিভারের জন্য। স্বাভাবিক বা সি-সেকশন ড...

পুরুষের ৫টি অজানা রহস্য জেনে নিন

কথায় বলে নারী রহস্যময়ী। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েনি পুরুষও। আপনার কি মনে...

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা প্রতিটি মামলার সুষ্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা