শিয়ালের কামড়ে আহত একজন, ছবি: সংগৃহীত
শিক্ষা

জাবিতে শিয়ালের কামড়ে শিক্ষার্থীসহ আহত ৩

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা। সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে আহত এক ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গুরুতর আহত ওই ব্যক্তির নাম জব্বার। তিনি পেশায় একজন দোকানদার। এ ছাড়া আহত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের ৫২ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহারিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান, রবিবার রাত ১০টার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টারজান এলাকায় একটি শিয়াল আক্রমণ করে। এ সময় তার মুখ, হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি। বাকি দুজনের মধ্যে শাহারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ-সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন।

আহত অবস্থায় অজয় হালদার জানান, তারা তিনজন রাত ১০টার দিকে ওই এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে বেরিয়ে তার পায়ে কামড় বসায়। তখন আঘাত করলে আবার জঙ্গলে চলে যায় বন্য প্রাণীটি।

ধারণা করা হচ্ছে, র‌্যাবিসে আক্রান্ত একটি শিয়াল ওই তিন ব্যক্তিকে কামড় দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, শিয়ালটি সম্ভবত র‌্যাবিসে আক্রান্ত। এ কারণে পাগলাটে আচরণ করছে। এখন সামনে যাকে পাবে, তাকেই সে কামড়াবে। অতি দ্রুত প্রাণীটিকে হত্যা করে মাটিচাপা দিতে হবে। আর যারা আহত হয়েছেন, তাদের সবাইকে টিকা নিতে হবে।

ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন-জাবি শাখার সাধারণ সম্পাদক সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, বিশ্ববিদ্যালয় এলাকায় একটি শেয়াল নিয়ে আতঙ্ক ছড়ানোর খবর পেয়েছি। সোমবার দিনের বেলা কেউ শেয়ালটি দেখলে আমাদের ফাউন্ডেশনের জাবি শাখার হটলাইনে (01984321181 নম্বর) কল দিয়ে জানানোর অনুরোধ করছি। শেয়ালটির র্যা বিস টেস্টের ব্যবস্থা করে প্রয়োজনে ইউথানিশিয়া (ঘুম পাড়ানো) ও উপযুক্ত পদক্ষেপ নেব। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

নিলামে নতুন ইতিহাস, শীর্ষে ইয়ামাল

মাঠে বিশ্বকাপ জয়ের গৌরব অর্জনের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস...

ঢাকায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার চার কিশোর

ঢাকার ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক...

শুটিং সেটের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন কাজল

রুপালি পর্দার তারকাদের ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। তবে ভালোবাসার সেই প্রক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা