সংগৃহিত
খেলা

ক্ষিপ্ত সাকিব, চেপে ধরলেন ভক্তের ঘাড়

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম তারকা সাকিব আল হাসানের সঙ্গে অনেক ভ্ক্তই সেলফি তোলেন। সাকিবও তাদের সেলফিতে ভালোমতোই পোজ নেন। তবে মাঝেমাঝে ভক্তদের অতি আবদারে মেজাজ হারান সাকিব, এমন ঘটনাও কম নয়।

সোমবার নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ঘটে গেলো তেমনি এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নারায়ণগঞ্জে গিয়েছিলেন সাকিব। সুপার লিগে প্রাইম ব্যাংকের বিপক্ষে শেখ জামালের হয়ে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার।

সেখানে ম্যাচের আগে কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব। এমন সময় এক ভ্ক্ত দৌড়ে তার কাছে এসে একটি সেলফি তোলার আবদার করলেন। সাকিব তাকে নিষেধ করছিলেন। কিন্তু সেই ভক্ত যেন নাছোড়বান্দা। সাকিবের কথা যেন শুনতে নারাজ তিনি।

ভক্তের এমন কাণ্ডে রেগে যান সাকিব। এমনকি চড় মারতেও উদ্যত হন তিনি। এক হাতে কেড়ে নেন মোবাইল ফোন। আরেক হাতে চেপে ধরেন ঘাড়।

সাকিব এমনভাবে ক্ষিপ্ত হওয়ায় যেন কোনো কিছুই বুঝে উঠতে পারছিলেন না সেই ভক্ত। খানিক সময়ের জন্য যেন ঘোরে আটকা পড়েছিলেন তিনি। পরক্ষণেই সেলফি না তুলেই মাঠ ছাড়েন সেই ভক্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা