ফাইল ছবি
জাতীয়

এনআইডির ছবি তোলার স্থানে বসবে সিসি ক্যামেরা

আমার বাঙলা ডেস্ক

একাধিকবার ভোটার হওয়া রুখতে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ছবি তোলার স্থানে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত একাধিকবার ভোটার হওয়া ঠেকাতে এবং ব্যক্তি শনাক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অনেকেই একাধিক এনআইডি পাওয়ার জন্য পায়ের আঙ্গুলের ছাপ দিয়েও ভোটার হওয়ার প্রমাণ মিলেছে। এই সিদ্ধান্তের ফলে এই ধরনের অপরাধ রোধ করা যাবে। কেননা, সিসি ক্যামেরার বাইরে আঙুলের ছাপ কিংবা ছবি তোলাই যাবে না

অন্যদিকে অনেক আঙুলের ছাপ অন্য জনের সঙ্গে মিলে যায় বিভিন্ন অসুখ বা ভিন্ন ভিন্ন কারণে। এতে কার্ডগুলো ব্লক করে রাখা হয়। সিসি ক্যামেরায় কারো আঙ্গুলের ছাপ দেওয়ার ফুটেজ থাকলে ব্লক ওঠাতে সশরীরে আর এনআইডি অফিসে আসতে হবে না। এতে সেবার মান বাড়বে।

ছবি তোলা ও আঙুলের ছাপ নেওয়ার স্থান সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশনা ইতোমধ্যে একটি চিঠিতে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন ইসির এনআইডি শাখার উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা।

এতে বলা হয়েছে, যে কক্ষের যে স্থানে বায়োমেট্রিক ডাটা গ্রহণ করা হয় সেই কক্ষ ও স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং তা সার্বক্ষণিক চালু রাখতে হবে। এ ছাড়া, নির্দেশনায় নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে আঙুলের ছাপ যাচাই করতে (বিশেষ এলাকা ব্যতীত), নতুন ভোটার নিবন্ধনের সময় অ্যাপয়েন্টমেন্ট সফটওয়্যারের মাধ্যমে ভোটারকে শিডিউল (ছবি তোলার তারিখ ও সময়) প্রদান, এসএমএসের মাধ্যমে ছবিসহ বায়োমেট্রিক ডাটা গ্রহণের সময় ও তারিখ জানিয়ে দিয়ে দ্রুত নিষ্পত্তিকরণ, কী কী দলিলাদি প্রয়োজন হবে তা সিস্টেমের মাধ্যমে ভোটারকে জানানো, প্রতিদিন নতুন ভোটারদের ছবিসহ বায়োমেট্রিক ডাটা গ্রহণের ব্যবস্থা করা ও তা পরবর্তী তিন দিনের মধ্যে সার্ভারে আপলোড করার জন্য বলা হয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির অভিযোগে দায়ের হওয়া পৃথক দুটি মাম...

জনসচেতনতার মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পিরোজপুরে র‍্যাব-৮-এর উদ্যোগ

মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে স...

পিরোজপুরে অপরাধ প্রতিরোধে সচেতনতা সভা

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা