সারাদেশ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেনাবাহিনী মোতায়েন

কুমিল্লা প্রতিনিধি

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে মঙ্গলবার (২৫ মার্চ) হতে দায়িত্ব পালন করছেন।

এই কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেটসহ লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার সড়ক সমূহের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের প্রায় তিন শতাধিক সেনাসদস্য দায়িত্বরত আছে।

পরিবার-পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার লক্ষ্যে সাধারণ মানুষের এই যাত্রা যাতে সুখকর হয় সে লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী সকল বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ী চালনা, অধিক গতিতে গাড়ী চালনা, যত্রতত্র গাড়ী থামিয়ে যাত্রী উঠানো, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ী চালানো হতে বিরত থাকার অনুরোধ করছে।

এছাড়াও মহাসড়কের দুইপাশে যাতে ভাসমান দোকান স্থাপনের মাধ্যমে রাস্তা সংকীর্ণ না করা হয় সে বিষয়ে ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুর, কুমিল্লা-লক্ষ্মীপুর সড়কের পাশে অবস্থিত সকল বাজার মালিক সমিতিকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।

উল্লেখ্য, ঘরমুখী মানুষের ঈদ যাত্রায় বিঘ্ন ঘটে এমন কোন কারণ প্রতিহত করার লক্ষ্যে সেনাবাহিনী তার মেজিস্ট্রেসি ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবে। 'সমরে ও শান্তিতে সর্বত্র দেশের তরে' এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী অতীতে জনগনের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকতে বদ্ধ পরিকর।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা