ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ইহুদিবিরোধী হামলায় ইরানকে অভিযুক্ত করে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে। পাশাপাশি অস্ট্রেলিয়া তার নিরাপত্তা ও সামাজিক সংহতি রক্ষায় অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপও গ্রহণ করেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দেশটি জানায়, তারা ক্যানবেরায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলব্যানিজ অভিযোগ করেছেন, ইরান অন্তত দুইটি এন্টিসেমিটিক (ইহুদিবিরোধী) হামলার পরিকল্পনায় জড়িত ছিল।

তিনি বলেন, ‘এগুলো ছিল অস্ট্রেলিয়ার মাটিতে একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পিত ও বিপজ্জনক আগ্রাসনের ঘটনা। এসব হামলার উদ্দেশ্য ছিল সমাজে বিভেদ সৃষ্টি ও সামাজিক সম্প্রীতি নষ্ট করা।’
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-গাজা যুদ্ধ শুরুর পর থেকে অস্ট্রেলিয়ায় ঘরবাড়ি, স্কুল, উপাসনালয় (সিনাগগ) এবং যানবাহনে একাধিকবার অ্যান্টিসেমিটিক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ জুলাই মাসে মেলবোর্নে একটি সিনাগগে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সময় উপাসনালয়ের ভেতরে উপাসনকারীরা অবস্থান করছিলেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরো জানান, অস্ট্রেলিয়া তেহরানে তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে এবং দূতাবাসের সব কূটনীতিক বর্তমানে একটি তৃতীয় দেশে নিরাপদে অবস্থান করছেন। পাশাপাশি, অস্ট্রেলিয়ার সরকার তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে।

রয়টার্স থেকে অনূদিত

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার তার ব্যক্তিগত...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা