সংগৃহিত
ফিচার

আজ ২০২৩ সালের শেষ দিন

নিজস্ব প্রতিবেদক: আর মাত্র কয়েক ঘণ্টা পরই শুরু হবে একটি নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছরের আগমন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রোববার (৩১ ডিসেম্বর) ইংরেজি বছর ২০২৩ সালের শেষ দিন। দিনটি ‘‘সেন্ট সিলভেস্টার’স ডে’’। নববর্ষের প্রাক্কালে বা পুরানো বছরের শেষ দিবস/রাত্রি নামেও পরিচিত। এটি বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকের শেষ দিন। নতুন বছরের আগের দিন, ৩১ ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ।

বিশ্বব্যাপী উচ্ছ্বসিত ও উৎসুক মানুষ আজ মধ্য রাতে সবচেয়ে উষ্ণতম বছরকে বিদায় জানাবে। ১৯ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয়। ইংরেজি নতুন বছরকে ঘিরে বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান থার্টি ফাস্ট নাইটের মর্মান্তিক ঘটনার উৎকণ্ঠা নিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন।

সেখানে তিনি বলেন, নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর আতশবাজির শব্দে শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেক বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু মানুষের একার নয়।

যারা থার্টি ফার্স্ট উদ্‌যাপন করতে আতশবাজি বা ফানুস ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে কাজটি করবেন না। পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

এদিকে নববর্ষকে ঘিরে হইচইকে অনর্থকই মনে করেন ভারতীয় বাঙালি রম্য লেখক শিবরাম চক্রবর্তী।

তিনি বলছেন, বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, ‘নতুন বছর নতুন বছর’ বলে হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি।

নববর্ষ নিয়ে উন্মাদনার অন্তঃসারশূন্যতা তার মতো আর কে বুঝতে পেরেছেন! তবুও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা