ছবি: আমার বাঙলা
সারাদেশ

আগুনের লেলিহান শিখায় ১ বছরের রায়হানের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রিপন আহমেদের দ্বিতীয় পুত্র মোহাম্মদ রায়হান আহমেদ (১) আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রায়হানের নানার বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরে আগুনের সূত্রপাত হয়। সে সময় রায়হান ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন ঘরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং শিশুটির শরীরেও আগুন ধরে যায়।

স্থানীয়রা আগুন লাগার বিষয়টি টের পেয়ে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির নানি বাড়িতে ছিলেন না। রায়হানের মা তাকে ঘুম পাড়িয়ে বাড়ির বাইরে কাজ করছিলেন। হঠাৎ ঘর থেকে ধোঁয়া উঠতে দেখে তিনি দৌড়ে এসে দেখতে পান ঘর অন্ধকার হয়ে গেছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয় এবং শিশুটিকে উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দগ্ধ রায়হান পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরিবারের আবেদনে মৃতদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা