আন্তর্জাতিক

অবশেষে শেষ দফার বন্দি বিনিময় শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে গাজার যুদ্ধবিরতির চুক্তির প্রথম পর্যায়ে নির্ধারিত শেষ দফার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে শুরু করেছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরে আনন্দ আর আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত পুনর্মিলন শুরু হয়েছে।

দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের ফিরে পেয়ে স্বজনদের চোখে অশ্রু, আনন্দের উচ্ছ্বাসে মুখরিত চারপাশ।

এর আগে, রেডক্রসের মাধ্যমে হামাস থেকে চারজন ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করা হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখন মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়ায় রয়েছে।

হামাসের আগের দফার বন্দিবিনিময় অনুষ্ঠানকে অপমান জনক উল্লেখ করে ৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিয়েছিল ইসরায়েল।

পরে ইসরায়েলি কর্তৃপক্ষ মধ্যস্থতাকারীদের কাছে জানিয়েছে, যদি হামাস নির্ধারিত বন্দিদের মৃতদেহগুলো কোনো অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়াই ফেরত দেয়, তাহলে তারা ২২ ফেব্রুয়ারি যেসব ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার কথা ছিল, তাদের মুক্তি দিতে প্রস্তুত।

হামাসের পক্ষ থেকে এর প্রতিক্রিয়ায় বলা হয়, তারা চারটি মৃতদেহ হস্তান্তর করবে, কিন্তু এর বিনিময়ে ৬২০ জন ফিলিস্তিনি বন্দিসহ আরও কিছু বন্দিকে একই সময়ে মুক্তি দিতে হবে। তবে ইসরায়েলের অবস্থান হলো, মৃতদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার পরেই কেবল মুক্তি দেওয়া সম্ভব হবে।

এখন পর্যন্ত ৯৭ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এই দফায় অন্তত পক্ষে ৬২০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পাওয়ার কথা রয়েছে, যদিও হামাস হামাস আরও বেশি বন্দির মুক্তি দাবি করে আসছে।

এই পরিস্থিতির মধ্যে আশা আর উদ্বেগের এক মিশ্র অনুভূতি নিয়ে যুদ্ধবিরতির ভবিষ্যৎ ও পরবর্তী ধাপের দিকে সবাই তাকিয়ে আছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা