ছবি: সংগৃহীত
রাজনীতি

সমন্বয় সভা ঘিরে ‍উত্তেজনা, এনসিপির দুই পক্ষের হাতাহাতি

আমার বাঙলা ডেস্ক

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি সমন্বয় সভা চলাকালে দলটির দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, এনসিপির নেতা–কর্মীরা দুই পক্ষে ভাগ হয়ে কনভেনশন হলের বাইরে হাতাহাতি করছে । একজন হেলমেট দিয়ে আরেক জনকে আঘাত করার চেষ্টা করছেন। অন্য একজন এসে তাঁকে কিলঘুষি দিচ্ছে । বেশ কয়েকজন তাঁদের ছাড়ানোর চেষ্টা করছে।অন্য আরেকটি ভিডিওতে দেখা যায়, যাঁরা এ ঘটনার ভিডিও করছে, তাঁদের ভিডিও করতে নিষেধ করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম সদস্যসচিব বলেন, এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। এ সময় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতা–কর্মীদের মধ্যে মারামরির ঘটনা ঘটে। এতে একজন আহত হয়েছেন। তবে এ ঘটনা দলীয় কোনো বিষয় নিয়ে নয়, নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে হয়েছে বলে ওই নেতা জানান।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

খাবার নিয়ে বিরোধে হত্যাকাণ্ড

ভারতের বিহারে খাবার দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক নারীকে হত্যার অভিযোগ উঠে...

ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের

বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুরকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা