সংগৃহীত
বিনোদন

গেম অব থ্রোনসের অভিনেত্রী লিনা নতুন থ্রিলারে ফিরছেন

বিনোদন ডেস্ক

‘গেম অব থ্রোনস’ এবং ‘৩০০’ সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেন লিনা হেডি। এ অভিনেত্রী শিগগির নতুন সিনেমা নিয়ে আসছেন। অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির নাম ‘নর্মাল’। এতে তার সঙ্গে আরো অভিনয় করবেন বব ওডেনকির্ক এবং হেনরি উইঙ্কলার।

এটি প্রযোজনা করবেন নোবডি সিনেমার প্রযোজকরা। সিনেমাটিতে হেডি এক নতুন ও আকর্ষণীয় চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে।

নর্মাল সিনেমায় বব ওডেনকির্ক চরিত্রে অভিনয় করছেন ইউলিসিস। চরিত্রটি একজন সাবস্টিটিউট শেরিফ। যিনি মিনিসোটা রাজ্যের ছোট্ট শহর নর্মালে আসেন। শহরের একটি ব্যাংক লুটের পর ইউলিসিস খোঁজ-খবর নিতে শুরু করেন। সেই সঙ্গে তিনি এক বিস্ময়কর ও বিপজ্জনক ষড়যন্ত্রের সন্ধান পান।

লিনা হেডি এ সিনেমায় একজন স্থানীয় বারটেন্ডার চরিত্রে অভিনয় করছেন। যার রহস্যময় প্রকৃতি সিনেমার ঘটনাপ্রবাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। গেম অব থ্রোনস-এ সেরসি ল্যানিস্টারের চরিত্রে অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করা হেডি আবারো দর্শকদের সামনে উপস্থিত হচ্ছেন দারুণ আকর্ষণীয় চরিত্র নিয়ে।

সিনেমাটি পরিচালনা করেছেন বেন উইটলি, যিনি ফ্রি ফায়ার এবং কিল লিস্ট সিনেমার জন্য পরিচিত। স্ক্রিপ্ট লিখেছেন ডেরেক কোলস্ট্যাড, যিনি জন উইক ফ্র্যাঞ্চাইজির স্রষ্টা। তিনি জানান, নর্মাল সিনেমার জন্য তিনি একটি উত্তেজনাপূর্ণ কাহিনী তৈরি করেছেন। এখানে অ্যাকশনপ্রেমী এবং থ্রিলার ফ্যানদের জন্য বিশেষ আকর্ষণ থাকবে। নর্মাল সিনেমার শুটিং শুরু হয়েছে অক্টোবরের শেষদিকে, কানাডার উইনিপেগে। ডিসেম্বর পর্যন্ত চলবে দৃশ্যধারণ।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন হেনরি উইঙ্কলার, যিনি শহরের মেয়র হিসেবে অভিনয় করছেন। অন্যান্য সহ-অভিনেতারা হলেন রায়ান অ্যালেন, বিলি ম্যাকলেন, ব্রেনডান ফ্লেচার, পিটার শিঙ্কোডা এবং জেস মক্লিওড।

নর্মাল সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাবে। এর চমকপ্রদ কাহিনী এবং তারকা নির্বাচন সিনেমাপ্রেমীদের মাঝে আলোড়ন সৃষ্টি করবে বলে আশা করছেন সিনেমাটির নির্মাণ সংশ্লিষ্টরা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা