সংগৃহিত
বিজ্ঞান

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস আজ (২৬ মার্চ)। বাঙালি জাতির স্বাধীনতা অর্জনের পথে এক ঐতিহাসিক দিন। দিবসটি উদযাপন করতে বিশেষ ডুডল প্রকাশ করেছে গুগল। গুগলের হোমপেজ বা সার্চে গেলেই চোখে পড়ছে- লাল সবুজের পতাকা, যেন পতাকাটি উড়ছে।

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর অর্থাৎ, সোমবার দিবাগত রাত ১২টা থেকেই ডুডলটি প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। বিশেষ এই ডুডল প্রকাশ করে বাংলাদেশের স্বাধীনতা দিবসের প্রতি শ্রদ্ধা ও দিবসটির শুভেচ্ছা জানাচ্ছে সার্চ ইঞ্জিনটি।

লাল-সবুজে ঘেরা অ্যানিমেশন করা ডুডলটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যাচ্ছে। নীল আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের পটভূমিতে তৈরি ডুডলটির ওপর কার্সার রাখলে দেখা যাচ্ছে, ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৪’।

ডুডলের ওপর ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবস সম্পর্কিত সার্চ পেজে নিয়ে যাচ্ছে গুগল। পেজটিতে প্রবেশ করার পরপরই স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের পর্দায় দেখা যাচ্ছে আতশবাজির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের দৃশ্য। আতশবাজির মাধ্যমে লাল-সবুজের পতাকাও ফুটিয়ে তোলা হয়েছে।

গুগলের ডুডলটি শুধু বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে। ২০১৩ সালে বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রথমবার ডুডল প্রদর্শন করেছিল গুগল কর্তৃপক্ষ। বেশ কয়েক বছর ধরেই স্বাধীনতা দিবসসহ বাংলাদেশের বিশেষ দিনগুলোয় ডুডল প্রকাশ করছে গুগল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা