সংগৃহীত
রাজনীতি

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে।

তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি। এরপরেও যদি জামায়াত সমাবেশ করার জন্য মাঠে নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতে ইসলামীকে শাপলাচত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি সমাবেশ করার চেষ্টা করে আইনগত ব্যবস্থা নেবো।

তবে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুক্রবার সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে তারা সমাবেশ করবে।

এদিকে, শুক্রবার রাতে ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ লিগ্যাল ফ্রেমে আছে।

আমরা বৈধ আইনি কাঠামোর জায়গাতে আছি। প্রত্যেকের মনে রাখা উচিৎ রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা