সংগৃহীত
রাজনীতি

২৮ অক্টোবর প্রমাণ হবে কে শক্তিশালী

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এড. কামরুল ইসলাম খান বলেছেন, ২৮ নভেম্বর একটি টার্নিং পয়েন্ট। সেদিন প্রমাণ হবে আওয়ামী লীগ শক্তিশালী, নাকি বিএনপি শক্তিশালী, অথবা জামায়াতের অবস্থান কি।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ পৌরসভার শেখ রাসেল পৌর শিশু পার্কে জেলা আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন- "বিএনপি ২৮ তারিখের সমাবেশে ম্যাসাকার, অশান্তি সৃষ্টি করতে পারে তাই আওয়ামী লীগকে সমাবেশ সফল করতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনে কে আসলো কে আসলো না এটা বিষয় না, জনগণের অংশগ্রহণেই বড় বিষয়। কেউ না আসলে আগামী নির্বাচন বসে থাকবে না। নেতার নির্দেশ নির্বাচন পর্যন্ত মাঠ আমাদের দখলে থাকবে মাঠ আমরা ছেড়ে দেবো না।

বাংলাদেশের রাজনীতি থেকে এই অপশক্তিকে যতক্ষণ বিতাড়িত না করবো। বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি ফিরে আসবে না। বঙ্গবন্ধু ডাকে একাত্তরে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল। সেই একাত্তরের মতোই আমাদের দেশনেত্রী শেখ হাসিনার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং আবারো সামনে জয় আমাদের সুনিশ্চিত।

পৃথিবীর মানচিত্রে যে কয়টি দেশ অন্তত সফলভাবে করোনা মোকাবিলা করেছে তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী একজন শেখ।

যে যত কথা বলুক না কেন বাংলাদেশের অর্থনীতি অন্তত ভালো অবস্থায় আছে আমরা যখন স্মার্ট বাংলাদেশের কথা বলি। বিএনপি বলে টেক ব্যাক বাংলাদেশ স্লোগান তারা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়।

বাংলাদেশের গর্বিত জাতি হিসেবে বিশ্বে আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। বাংলাদেশের সকল অগ্রগতিকে ধ্বংস করতে চায় তারা।

নির্বাচন হবে নির্বাচনকালীন সরকারের অধীনে দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা। এটা সাংবিধানের কথা শেখ হাসিনা কেন পদত্যাগ করবেন। আজকে তারা বিদেশীদের সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাষ্ট্রযন্ত্রকে বিকল করে দেওয়ার মহা পরিকল্পনা করছে। ১৪ সালে আগুন সন্ত্রাস ১৮ সালে নির্বাচনে আসার নামে তামাশা করে মনোনয়ন বাণিজ্য করেছে।

যার ফলশ্রুতিতে সংসদে ও তাদের সম্মানজনক আসন থাকতো তাতে ও তারা ফেল করেছে। তারা স্বপ্ন দেখে আচ্ছা দেয়ার মত ক্ষমতার পরিবর্তনের। ২৮ তারিখ আমরাও ঢাকাতে রয়েছি, কোন ধরনের নৈরাজ্য অগ্নি সন্ত্রাস করতে দেওয়া হবে না। ৭১ সালের মতো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোন অপশক্তিকেই মাথা মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো.মহিউদ্দিনের সভাপতিত্বে কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কেন্দ্রিয় কমিটির সদস্য এড.সানজিদা খানম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকেওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়া প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা