সংগৃহিত
শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আগামী ৫ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বছর মার্চের ৫ তারিখে পরীক্ষা শুরু হয়ে ৬ ও ৭ মার্চ পর্যন্ত ৩ দিনে ৩ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদন করতে পারবেন। বিজ্ঞান অনুষদের অধীনে ‘সি’ ইউনিট, মানবিক অনুষদের অধীনে ‘এ’ ইউনিট ও বাণিজ্য অনুষদের অধীনে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন ৪ টি শিফট করে এ ৩ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০ টি প্রশ্ন থাকবে। প্রতি ৪ টি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে।

এছাড়া ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য আবেদন সাপেক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।

গত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে, রাবিতে বহুনির্বাচনি পদ্ধতিতে ১০০ নম্বরের ১ ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতবারের ন্যায় এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পরবর্তীতে জানানো হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা