ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিলেন মনোনয়নবঞ্চিতরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

দলের অভ্যন্তরীণ বিভেদ ও মনোনয়ন নিয়ে ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় ঐক্যের স্বার্থে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী থানা বিএনপির সভাপতি ও আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন মনোনয়নবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদিখান ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া মাহফিলের মধ্য দিয়ে উপজেলা থানা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মী নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানান। নির্বাচনী মাঠে বিএনপিকে শক্ত অবস্থানে নিতে তারা ব্যক্তিগত অভিমান ও ক্ষোভ উপেক্ষা করে দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন।

সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন বলেন, মনোনয়ন না পাওয়ায় শুরুতে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিলেও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন।

মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ সমর্থনের জন্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচনী লড়াইয়ে এগিয়ে যাবো। ঐক্যবদ্ধ বিএনপিই বিজয়ের নিশ্চয়তা দিতে পারে।

এদিকে, এই সমর্থন ঘোষণার ফলে স্থানীয় পর্যায়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় কোন্দল কাটিয়ে ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

সাবেক বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরনের নেতৃত্বে সমর্থন জানান সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলি আনসার মোল্লা, রসুনিয়া ইউপি সাবেক চেয়ারম্যান মুস্তাক আহমেদ শ্যামল, থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, ইছাপুরা ইউনিয়নের সাবেক সভাপতি কামরুজ্জামান লিপু, রাজানগর ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি জে আই চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগেন, চিত্রকোট ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান, বয়রাগাদী ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. মোজাম্মেল হক, মালখানগর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, থানার কৃষক দলের সাবেক সভাপতি বাবুল মাঝি, থানা বিএনপির সাবেক সদস্য মাহবুব হোসেন রন্টু, জেলা সাবেক সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন আলতু, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম ফয়সাল, মালখানগর ইউনিয়নের যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক দেলোয়ার মোল্লা সহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী।

আমারবাঙলা/আরপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা