সংগৃহীত
আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় মিগজাউম

ভারতে তলিয়ে গেছে রানওয়ে, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট প্রবল বর্ষণে প্রাচীর ধসে ভারতের চেন্নাইয়ে অন্তত দুজন নিহত হয়েছেন। প্রবল বৃষ্টির কারণে ভারতের অন্যতম প্রধান ব্যস্ত চেন্নাই বিমানবন্দরের রানওয়ে তলিয়ে যাওয়ায় সেখানে বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত করা হয়েছে।

ঘূর্ণিঝড় মিগজাউম প্রবল শক্তি সঞ্চয় করে মঙ্গলবার ভারতের দুই রাজ্যে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে। ভারতের আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার সকালের দিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ওই সময় বাতাসের গতি ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এমনকি তা সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিতেও প্রবাহিত হতে পারে।

দেশটির তামিলনাড়ু রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম-পরিচালক সি. মুথুকুমারান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, রাজ্যের চেঙ্গালপাত্তু জেলায় প্রবল বর্ষণের কারণে ধসে পড়া একটি প্রাচীরের নিচে চাপা পড়ে অন্তত দুজন নিহত হয়েছেন।

তামিলনাড়ুর রাজধানী, রাজ্যের বৃহত্তম শহর ও প্রধান ইলেক্ট্রনিক পণ্যসামগ্রী উৎপাদনের কেন্দ্রখ্যাত চেন্নাইয়ের বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। এ সময় কয়েকটি সড়কে পানির স্রোতে গাড়ি ভেসে যেতে দেখা যায়। বৃষ্টির পানিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় ভারতের অন্যতম প্রধান ব্যস্ত বিমানবন্দর চেন্নাই বিমানবন্দরের সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, চেন্নাইয়ের কয়েকটি এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে এবং সোমবার সকাল থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবারের এই ঘূর্ণিঝড় তামিলনাড়ুতে আঘাত হানা ২০১৫ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও ভয়াবহ বন্যার পরিস্থিতির স্মৃতিকে ফিরিয়ে আনছে। ওই বছর তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ও বন্যায় ২৯০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

ঘূর্ণিঝড় মিগজাউমে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাসে দেশটির দক্ষিণাঞ্চলীয় ওই দুই রাজ্যের কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ইতিমধ্যে উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। উভয় রাজ্যের সরকারি কর্মকর্তারা বলেছেন, মিগজাউমের কারণে সমুদ্র উত্তাল থাকায় জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ শিকারে যেতে বারণ করা হয়েছে।

তামিলনাড়ু রাজ্য সরকারের এক নোটিশে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির কারণে চেন্নাইসহ তামিলনাড়ুর চারটি জেলায় সোমবার ও মঙ্গলবার স্কুল, কলেজ, অফিস ও ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতের আবহাওয়া অফিস বলছে, অন্ধ্র প্রদেশের কিছু অংশে আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্ধ প্রদেশের আটটি উপকূলীয় জেলা থেকে ইতিমধ্যে প্রায় ৭ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ২৮ হাজার মানুষকে উপকূল থেকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে বলে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন, ঘূর্ণিঝড়ের পথ ও তীব্রতার ওপর ভিত্তি করে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা