ছবি: সংগৃহীত
বিনোদন

বিএনপির মনোনয়ন পেলেন না কনকচাঁপা

আমার বাঙলা ডেস্ক

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবারও বিএনপির মনোনয়ন থেকে বঞ্চিত হলেন।

সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে সেই তালিকায় ছিল না এ শিল্পীর নাম।

কনকচাঁপা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য।

তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির মনোনয়ন চেয়েছিলেন।

গত ১১ এপ্রিল সিরাজগঞ্জ-১ আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে সেসময়ও বঞ্চিত ছিলেন তিনি।

তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হয়েছিলেন কনকচাঁপা। ওই সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে তিনি বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।

সেসময় সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কাছে নিরাপত্তা চেয়ে না পেয়ে জীবননাশের আশঙ্কায় নিজ নির্বাচনী এলাকা ছেড়ে বগুড়ায় আশ্রয় নিয়েছিলেন। ওই নির্বাচনে মোহাম্মদ নাসিম পেয়েছিলেন ৩ লাখ ২৪ হাজার ৪৩৬ ভোট ও কনকচাঁপা পেয়েছিলেন ১ হাজার ৭২ ভোট।

১৯৬৯ সালের ১১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা কনকচাঁপা বাংলাদেশের একজন কিংবদন্তি সংগীতশিল্পী, যিনি মূলত প্লেব্যাক শিল্পী হিসেবে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করেছেন। সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার পর তাকে বাংলাদেশের চলচ্চিত্রের গানের অন্যতম প্রধান নারী শিল্পী হিসেবে বিবেচনা করা হয়।

১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তিনি পরিচিতি লাভ করেন। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি চলচ্চিত্রে ৩ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন এবং তার প্রকাশিত একক অ্যালবামের সংখ্যা ৩৫।

চলচ্চিত্র ছাড়াও তিনি আধুনিক গান, নজরুল সংগীত ও লোকগীতিতে সমান পারদর্শী। তিনি প্রখ্যাত সংগীতশিল্পী বশীর আহমেদের কাছে উচ্চাঙ্গ ও নজরুল সংগীতের তালিম নিয়েছেন।

তিনি তার অসামান্য সংগীত প্রতিভার জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। কনকচাঁপা তিনবার (১৯৯৫, ২০০১ ও ২০০৮ সালে) জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত টানা চারবার সেরা গায়িকা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পান।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণের কাজ চলছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাং...

জ্বালানির সাথে ফের এলপিজির দামও বাড়ল

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দ...

দারিদ্র্য সত্বেও আশিকের স্বপ্ন ফুটবলার হওয়া

এক হাতে সংসারের কঠিন বাস্তবতা, অন্য হাতে স্বপ্ন বুনেছে এক কিশোর ফুটবলার। যে ব...

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হ...

ফের হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

সময়ের সঙ্গে পরিস্থিতির কী নাটকীয় পরিবর্তন। গত শুক্রবার রাতেও মনে হচ্ছিল, যুদ্...

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে র‍্যাব-১১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ কর্তৃক...

চার ঘণ্টা অপেক্ষার পর ৩০০ টাকার পেট্রল পেলেন পল্লী চিকিৎসক

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদীঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের পল্লী চিকিৎসক নূরে...

দুই নির্মাণ কাজ বন্ধে সিটি কর্পোরেশনে নাগরিক কমিটির চিঠি

নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণ এবং ১ নম্বর রেলগেট এলাকায় মার্কে...

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকে...

বিএনপির মনোনয়ন পেলেন না কনকচাঁপা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা এবারও বিএনপি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা