সংগৃহীত
জাতীয়

নিরাপত্তা পর্যালোচনা করে অনুমতি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়াপল্টনে বিএনপি, গুলিস্তানে আওয়ামী লীগ ও মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডেকেছে।

রাজধানীতে একই দিনে পাশাপাশি ৩ টি দলের সমাবেশকে ঘিরে জনসাধারণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (২৫ অক্টোবর) সাংবাদিকদের এ কথা বলেন ডিএমপি কমিশনার।

কমিশনার হাবিবুর রহমান জানান, রাজধানীতে সমাবেশ করার জন্য রাজনৈতিক দলগুলো আবেদন করেছে। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে অনুমতি দেওয়ার চেষ্টা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, রাজপথে জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। তাই আমরা সবসময় চেষ্টা করি জনসাধারণের শান্তি ও স্বস্তি যেন অক্ষুণ্ন থাকে। সেক্ষেত্রে আমাদের কিছু বিচার বিশ্লেষণ, ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের রিপোর্ট দিলে এরপর সমাবেশের অনুমতি দেওয়া না দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে।

তিনি আরও জানান, আমরা সবসময় জনগণের নিরাপত্তা বড় করে দেখি। জনগণের নিরাপত্তা অক্ষুণ্ন রেখে আমাদের ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখে, সমাবেশ যাদের তাদের বিষয়টিও মাথায় রেখে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে।

হাবিবুর রহমান বলেন, যেকোনো সমাবেশেই নিরাপত্তাজনিত হুমকির কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা গ্রহণ বা পরিকল্পনা করে থাকি। আগামী সমাবেশেও সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল ধরনের নৈরাজ্যকে প্রতিহত করা হবে।

সর্বশেষে তিনি জানান, এসময় সমাবেশ ঘিরে কোনো রাজনৈতিক দল নিয়ম ভঙ্গ করবে না বলেও আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা