ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে বন্যা, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় শহরটির অনেক সাবওয়ে, রাস্তাঘাট ও প্রধান সড়ক ডুবে গেছে। এ পরিস্থিতিতে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বন্যার কারণে লাগার্দিয়া বিমানবন্দরের কমপক্ষে একটি টার্মিনাল বন্ধ রাখা হয়।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোচুল জানান, গত রাতে অনেক জায়গায় ৫ ইঞ্চির বেশি বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ৭ ইঞ্চির বেশিও বৃষ্টি হয়েছে। এটি বিপদজ্জনক এবং জীবন বিধ্বংসী ঝড়।

সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি জানিয়েছেন, আমি নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও হাডসন ভ্যালিতে জরুরি অবস্থা ঘোষণা করছি। এ অঞ্চল জুড়ে আমি তীব্র বৃষ্টি দেখছি। এ সময় জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকতে ও ডুবে যাওয়া সড়কে ভ্রমণ না করতে আহ্বান জানিয়েছেন তিনি।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বন্যায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বন্যাকবলিত বেসমেন্টে আটকে পড়া বাসিন্দাদের কমপক্ষে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: বিবিসি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা