ছবি: সংগৃহীত
শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক রাইটিং ও লিটারেচার রিভিউ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে “একাডেমিক রাইটিং অ্যান্ড লিটারেচার রিভিউ ফর ইমার্জিং রিসার্চারস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের মার্কেটিং বিভাগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল মোমেন।

কর্মশালায় ড. মোমেন বলেন, “গবেষণার মান উন্নত করতে হলে শুধু তথ্য সংগ্রহ করলেই হয় না; প্রয়োজন সমালোচনামূলক চিন্তাশক্তি, সঠিক কাঠামো এবং বৈজ্ঞানিক লেখার দক্ষতা। একজন উদীয়মান গবেষক যদি একাডেমিক রাইটিং আয়ত্ত করতে পারেন, তবে ভবিষ্যতে যেকোনো গবেষণাক্ষেত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার জায়গা নয়; এখানে গবেষণার সংস্কৃতি তৈরি করতে হবে। আর সেই চর্চার প্রথম ধাপ হলো মানসম্মত লিটারেচার রিভিউ বোঝা।”

এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল জামিল, নজরুল বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি, মাহমুদা আক্তার এবং কুমার বিশ্বজিৎ সাহা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

● আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা