ছবি: সংগৃহীত
সারাদেশ

নওগাঁয় গাছের হাট নিয়ে সরকারি কর্মকর্তাদের ঔদ্ধত্যতা

সারা বাঙলা ডেস্ক

নওগাঁয় সপ্তাহের প্রতি বুধবার বসা গাছের হাটের জায়গায় টেনিস কোর্ট বানিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে। হাটের জায়গায় নিয়মিত গাছ ব্যবসায়ীরা গাছ বেচাকেনা করলেও তার দিকে কোনো খোলাই যেন নেই ওই সরকারি কর্মকর্তাদের।

অভিযোগ আছে, তারা টেনিস কোর্ট বসাতে কয়েকজন নার্সারির ব্যবসায়ীকে জরিমানাও করেছেন। এই কাজে তারা সহায়তা নিয়েছেন স্থানীয় বিজিবি-পুলিশ ও সেনাবাহিনীর।

স্থানীয়দের দাবী, অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে গাছ নিয়ে বসাতে দেশ ও জনগণের এমন কোনো ক্ষতি হয় নি যে প্রয়োগকারী বাহিনীর এনে ব্যবস্থা নিতে হবে। টেনিস কোর্ট বসা এমন কি অপরাধ যে সেখানে তিনটি বাহিনী দিয়ে অভিযান চালাতে হয়েছে।

ওই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে আরও অভিযোগ আছে, অফিসার্স ক্লাবের ওখানে টেনিস কোর্ট করার সময় গাছ ব্যবসায়ীদের সঙ্গেও কোনো আলাপ করা হয়নি জানা গেছে, অভিযানের আগে একজন ম্যাজিস্ট্রেট হাটে এসে বলে গেছেন, জেলা প্রশাসনের টেনিস কোর্টে গাছ নিয়ে বসা যাবে না।

সংশ্লিষ্টরা অবশ্য বলছেন, অফিসারদের বিনোদনের নিমিত্তে প্রতিষ্ঠিত একটি ক্লাব জেলা প্রশাসনের হয় কীভাবে। এটি পরিচালনায় প্রশাসনের কন ফান্ড থেকে অর্থ বরাদ্দ দিয়ে পরিচালনা করা হয় কি-না তা জানতে চাওয়া হয়েছে

আরও জানা যায়, ক্লাবের লোকেরা টেনিস কোর্টে বসা নিয়ে ঝামেলা করায় জেলা প্রশাসককে সমাধানের জন্যে আবেদন দিলেও তার কোনো সমাধান করা হয় নি। ক্লাবের সাধারণ সম্পাদককে গাছ ব্যবসায়ীদের খরচে টেনিস কোর্টটি ১০ ফিট পূর্বে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও রাজি হয় নি।

জানা যায়, অফিসার্স ক্লাবের সভাপতিও একজন জেলা প্রশাসক। গাছের হাট নিয়ে সমাধানের আবেদন করায়, জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, জেলা প্রশাসক এই ক্লাবের সভাপতি, তিনি নিজে কীভাবে নিজের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

এরপর বিষয়টি রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে জানালে, তিনিও কোনো কোনো ব্যবস্থা নেননি বলে ভুক্তভোগীদের অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও বলছেন, গাছের হাটে বিজিবি, পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালানোর সময় একজন ছবি তুললে, তাকে ছবি তুলতে দেওয়া হয়নি এবং সে ছবি ডিলিট করতে বাধ্য করা হয়।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে গাছ নিয়ে কেউ যেন টেনিস কোর্টে বসতে না পারে সে জন্যে কোর্টটি ঘিরে দেওয়া হয়েছে। পাশাপাশি সমবায়ের ওই চত্বরে প্রবেশের পথ অতি সরু করা হয়েছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা