সারাদেশ

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক শহীদ

রাবি প্রতিনিধি

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহত সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ সদস্যবিশিষ্ট সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য।

এ বিষয়ে জানতে চাইলে রাবির সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে থাকেন শহীদ। ওই ছাত্রাবাসের পাশে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় ছাত্রাবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হন। স্থানীয় এক প্রভাবশালী তার দলবল নিয়ে হামলা করেছেন বলে আমরা জানতে পেরেছি। তার দলীয় পরিচয় এখনও নিশ্চিত নয়। হামলার পর শহীদকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। এখন সে নিরাপদে আছে।’ এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদ বলেন, ‘এ ঘটনা জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ করা হয়নি। দোষীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

২০২৭ বিশ্বকাপের ভেন্যু, লোগো ও ব্র্যান্ড উন্মোচন

দীর্ঘ প্রায় দুই দশক পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে...

ঈশ্বরদীতে ২৩ প্রাথমিক বিদ্যালয় শোকজ

মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান (এফএলএন) কার্যক্রমের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ...

চালু হচ্ছে ‘বইপড়া কর্মসূচি’,মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে পরীক্ষামূলকভাবে (পা...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা