জাতীয়

দুর্গোৎসব শেষে সকলের সহ অবস্থান ও শান্তি চান মুক্তিজোট প্রধান আবু লায়েস মুন্না

নিজস্ব প্রতিবেদক : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশ সহ বিশ্বের সমগ্র বাংলা ভাষাভাষী সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল।

মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি’র সদস্য (প্রচার)বেদুইন হায়দসর লিও, (দপ্তর) উত্তম কুমার ঘোষ এর যৌথ স্বাক্ষরিত বার্তায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দনের পাশাপাশি মোটামুটি শান্তিপুর্ণ হওয়ায় স্বস্তি প্রকাশ করে এই দুই নেতা বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা। এ উৎসব ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুসংহত করবে সে প্রত্যাশা ও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

এবারের দূর্গাপুজার শান্তি শৃঙ্খলা নিয়ে দেশ বাসির সাথে মুক্তিজোট ও চিন্তিত ছিল তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মোতায়েন থাকায় তেমন কোন বড় ধরনের বিশৃঙ্খলতার ঘটনা জানা যায়নি। সেই সাথে চট্টগ্রামে ঘটা ঘটনার তদন্তও দাবি করছে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট। এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা যেন কোন প্রকার বৈষম্যের শিকার না হন সেই জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান ও জানান তারা।

দলীয় নেতা কর্মীদের সাথে আলাপকালে সংগঠন প্রধান আবু লায়েস মুন্না বলেন, যে কোন মুল্যে দেশের শান্তি বজায় রাখতে হবে। আমরা শান্তি ও ঐক্য বজায় রাখতে পারিনা বলে আমাদের বারবার রক্ত ও কষ্টের অর্জন বিসর্জন যায়।

দলের সাধারণ সম্পাদক শাহজালাল আমিরুল বলেন একটি সাংস্কৃতিক ঐক্যই পারে ঐক্যবদ্ধ জাতি গঠন করতে এবং সাম্প্রতিক দেওয়া মুক্তিজোটের রাষ্ট্র সংস্করণ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে গনতান্ত্রিক চর্চার পথ সুগম হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা–দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তাঁরা।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা