ছবি: সংগৃহীত
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আমার বাঙলা ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। নির্ধারিত সময়ের আগেই বহু কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষা করেন।

মোট ৩০০ আসনের মধ্যে আজ ২৯৯ আসনে ভোট হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানা গেছে, কেন্দ্র খোলার আগেই ভোটাররা কেন্দ্রে এসে অবস্থান নেন। কোথাও কোথাও মূল ফটকের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোট শুরুর আগে প্রস্তুতি সম্পন্ন করেন। ব্যালট পেপার, সিল, ভোটকক্ষ প্রস্তুতকরণসহ আনুষ্ঠানিকতা শেষ করে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু করা হয়।

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের ভোট গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর আয়োজিত এ নির্বাচনে ১২ কোটি ৭৭ লাখের বেশি ভোটার অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন। এর মধ্যে ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।

জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি আজ গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। সংবিধানের কয়েকটি মৌলিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের মাধ্যমে মতামত দিচ্ছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ভোটের ফল দেশের রাজনৈতিক কাঠামো ও শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা দায়িত্বে রয়েছেন। পর্যবেক্ষকরাও মাঠে রয়েছেন।

বিতর্কিত কয়েকটি নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের দিকে দেশবাসীর পাশাপাশি আন্তর্জাতিক মহলেরও নজর রয়েছে। ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা নির্বাচন সংশ্লিষ্টদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা