সারাদেশ

তুচ্ছ ঘটনায় নারায়ণগঞ্জে যুবক খুন, অভিযুক্ত আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠে তুচ্ছ ঘটনার জেরে ছুরিকাঘাতে অপূর্ব (২৫)নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল রবিবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটে। স্হানীয় জনগণ সম্রাট (২৫) নামের অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহত অপূর্ব মাসদাইর এলাকার খোকন মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, মূলত এক গার্মেন্টস কর্মীর সঙ্গে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে।

পুলিশ ইতিমধ্যেই সম্রাটকে আটক করেছে এবং এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মহানগর ছাত্র দলের একটি মিছিল চলাকালে নিহত অপূর্ব'র সাথে অভিযুক্ত সম্রাটের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সম্রাট অপূর্ব কে ছুরি দিয়ে পেটে আঘাত করলে অপূর্ব গুরুতর আহত হন। স্হানীয়রা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দোষীদের যথাসময়ে আইনের আওতায় আনা হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা