ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

গাজাবাসীদের তাদের ভূ-খন্ডে থাকতে হবে

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বৃহস্পতিবার বলেছেন, গাজাবাসীদের অবশ্যই ‘অটল থাকতে হবে এবং তাদের ভূ-খন্ডে থাকতে হবে।’

কায়রোকে গাজায় আটকে থাকা বেসামরিক নাগরিকদের নিরাপদ পথের অনুমতি দেওয়ার আহ্বানের মধ্যে তিনি এ কথা বলেন।

মিশর এবং গাজার মধ্যে রাফাহ সীমান্ত ক্রসিং হল উপকূলীয় ছিটমহলের মধ্যে এবং বাইরের একমাত্র পথ যা ইসরাইল দ্বারা নিয়ন্ত্রিত নয়।

হামাসের আক্রমণের প্রতিশোধ নিতে শনিবার থেকে হামাস শাসিত গাজা উপত্যকায় ইসরাইল বোমাবর্ষণ করছে।

হামাসের হামলায় ১,২০০ জন ইসরাইলি নিহত হয়েছে। গাজায় ইসরাইলের ব্যাপক নির্বিচার বিমান হামলায় ১৪০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লাখ লাখ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। ইসরাইল এখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

ফিলিস্তিনিদের ‘বৈধ অধিকার’ নিশ্চিত করার বিষয়ে কায়রোর ‘দৃঢ় অবস্থান’ নিশ্চিত করে প্রেসিডেন্ট বলেন, মিশর এই কঠিন সময়ে ‘চিকিৎসা ও মানবিক উভয় ধরনের সহায়তা প্রদান’ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি একটি সামরিক অনুষ্ঠানে বক্তৃতায় জোর দিয়ে বলেন, গাজাবাসীদের অবশ্যই ‘অটল থাকতে হবে এবং তাদের ভূ-খন্ডে থাকতে হবে’।

২৪ লাখ লোকের ছোট্ট উপকূলীয় ছিটমহল ২০০৭ সাল থেকে ইসরাইল অবরুদ্ধ করে রেখেছে। এখন তারা পানি, খাদ্য এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ছয় দিনের বিরতিহীন ইসরাইলি বিমান ও কামানের গোলা পুরো গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে।

ঐতিহাসিকভাবে হামাস এবং ইসরাইলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী মিশর দাতাদেরকে গাজার জন্য এল আরিশ বিমানবন্দরে মানবিক সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। কিন্তু ফিলিস্তিনিদের পালিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার আহ্বান নাকোচ করে দিয়েছে।

তিনি বলেন, গাজাবাসীদের বাস্তুচ্যুত হওয়ার অর্থ হবে ফিলিস্তিনিদের নির্মূল করা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা