সংগৃহীত
জাতীয়

আজ সরস্বতী পূজা 

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি)।

প্রতি বছর মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে হয় বাগদেবীর এই আরাধনা। আজকের পঞ্চমী তিথিতে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এজন্য ভক্তরা, বিশেষ করে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে মন্দিরে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৪ মিনিটে শুক্ল পক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হবে। ইতোমধ্যে পূজার আয়োজন সম্পন্ন হয়েছে।

রাজধানী ঢাকায় বিভিন্ন মণ্ডপ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠ। বিস্তীর্ণ এই মাঠজুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়।

পূজা উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা কর্মসূচি গ্রহণ করেছে। জগন্নাথ হলকে ঘিরে রয়েছে নানা আয়োজন। এবছর জগন্নাথ হলের কেন্দ্রীয় উপাসনালয়সহ হলের মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। জগন্নাথ হলে পূজা মণ্ডপগুলোর মূল আকর্ষণ চারুকলার শিক্ষার্থীদের নির্মিত দৃষ্টিনন্দন সরস্বতী প্রতিমা।

ঢাকা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে দেবীর আরাধনা হবে। এ ছাড়া সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার, বনানী ও রমনা কালী মন্দিরসহ মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার আয়োজন চলছে। সব স্থানে সকালেই পূজার আয়োজন হবে। বিকাল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আরতি ও অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এই পূজাকে ঘিরে ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠবে বিভিন্ন পূজা মণ্ডপ।

মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনের কেন্দ্রীয় পূজামণ্ডপে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল কেন্দ্রীয় পূজামণ্ডপ ছাড়াও হল মাঠে বিভিন্ন বিভাগের আয়োজনে পূজামণ্ডপ স্থাপন করা হয়েছে। বেগম রোকেয়া, শামসুন নাহার, কুয়েত মৈত্রী, ফজিলাতুন্নেছা মুজিবসহ বিভিন্ন হলেও আলাদাভাবে পূজার আয়োজন করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর রামসীতা মন্দির প্রাঙ্গণে বেলা সাড়ে ১১টায় জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

সরস্বতী পূজা উপলক্ষে আলাদা বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের তিন সভাপতি অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক, ঊষাতন তালুকদার ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে রবিবার পুরান ঢাকার শাঁখারী বাজারে সরস্বতী প্রতিমা বিক্রির ব্যস্ততা দেখা গেছে। সেখানে বিভিন্ন আকৃতির প্রতিমা নিয়ে পসরা সাজিয়েছেন দোকানিরা। বিভিন্ন জায়গা থেকে প্রতিমা বানিয়ে শাঁখারী বাজারে বিক্রি করতে এসেছেন তারা।

স্থানীয় অনেক দোকানিও পূজা উপলক্ষ্যে নিয়মিত ব্যবসার বাইরে প্রতিমা বিক্রি করছেন। বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা কিনতে ভিড় করছেন, অনেকে আসছেন শুধু প্রতিমা দেখতে। আকৃতি ভেদে প্রতিমার দাম রাখা হচ্ছে এক হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। তবে ঘরোয়া পূজা হওয়ায় ছোট আকৃতির প্রতিমাগুলোর চাহিদাই বেশি। এ ছাড়া ফুল, বেলপাতা, ফলসহ পূজা উদযাপনের বিভিন্ন উপকরণও বিক্রি হচ্ছে।

এদিকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আজ শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা