সংগৃহিত
জাতীয়

বাংলাদেশে ইসরায়েলিদের প্রবেশ নিষিদ্ধ, যা বলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ বেশ কয়েকটি মুসলিম দেশে ইহুদিবাদী ইসরায়েলিদের প্রবেশ করতে দেওয়া হয় না। মূলত এই দেশগুলো ইসরায়েলকে কোনো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে ইসরায়েলি পাসপোর্টকে বৈধ হিসেবেও গণ্য করে না তারা। এছাড়া ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের একটি বিষয়ও রয়েছে।

গত ১৪ মার্চ ‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস’ একটি তালিকা প্রকাশ করেছে। ওই তালিকায় তারা বলেছে,বিশ্বের কয়েকটি দেশ ইসরায়েলিদের প্রবেশ করতে দেয় না। সেগুলো হলো— আলজেরিয়া, বাংলাদেশ, ব্রুনাই, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, লিবিয়া, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া এবং ইয়েমেন।

ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস তালিকাটি প্রকাশ করার পর অবৈধ দখলদার ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে। তারা তাদের অফিসিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে শুধু বলেছে, “ঠিক আছে”।

মধ্যপ্রাচ্যে শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলিরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পেয়ে থাকে।

এই পোস্টটি ইতিমধ্যে মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাইরাল হয়ে গেছে। অনেকে এ নিয়ে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্যই করেছেন। একজন লিখেছেন, “আমার ইসরায়েলি পাসপোর্ট নেই। কিন্তু তা সত্ত্বেও আমি এসব দেশে যেতে চাই না।”

আরেকজন লিখেছেন, “যেভাবে সবকিছু হচ্ছে। আর কয়েকদিন পর শুধুমাত্র আর্জেন্টিনা ইসরায়েলি পাসপোর্ট গ্রহণ করবে।”

বর্তমানে বিশ্বের ১৭১টি অঞ্চলে ভিসা ফ্রি সুবিধা পেয়ে থাকেন ইসরায়েলিরা। বিশ্বে শক্তিশালী পাসপোর্ট সূচকের ২০তম স্থানে আছে ইসরায়েল।

ইউরোপীয় ইউনিয়ন ও লাতিন আমেরিকার সব দেশে ইসরায়েলিরা ভিসা ছাড়াই প্রবেশ করতে পারে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এবং ভিসার প্রয়োজন রয়েছে সেসব দেশ হলো— চীন, ভারত এবং যুক্তরাষ্ট্র।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা