সংগৃহিত
জাতীয়

২০ জানুয়ারি থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সেই সঙ্গে ওইদিন থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল'র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি সব স্টেশনে থামবে। এই ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে। এছাড়া মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে মেট্রো ট্রেন চলাচল করবে।

অপরদিকে রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে ক্রয় করা সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হেডওয়েতে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফপিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

এছাড়া সব মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস ক্রয় ও টপআপ করা যাবে। ওয়েবসাইট অথবা মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে চালু যেকোনো মেট্রোরেল স্টেশন থেকে পাস ক্রয় করা যাবে।

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা