সংগৃহিত
স্বাস্থ্য

সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যা হবে

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিগগির এর কাজ শুরু হবে। এখানে একজন সার্জন নিয়োগ দিয়ে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখানে ট্রমা সেন্টারের কথা বলা হলেও আসলে তার জন্য নতুন স্থাপনাসহ বিভিন্ন আয়োজন লাগবে। তার চেয়ে এখানে একজন সার্জন দিয়ে অপারেশনসহ জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা ভালো হবে।

মন্ত্রী হাসপাতালে এসে প্যাথলজিতে নিজের ডায়াবেটিস পরীক্ষা করান এবং তিনি বিভিন্ন বেডে গিয়ে রোগীদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুন্ড আসনের এমপি আলহাজ এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক প্রশাসন ডা. সামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক ডা. মো. মহিউদ্দিন, সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, সীতাকুন্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

মন্ত্রী আসার পর এমপি এসএম আল মামুন হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার জন্য ডিও এবং ট্রমা সেন্টার করার জন্য পৃথক দুটি ডিও লেটার মন্ত্রীর হাতে তুলে দেন। মন্ত্রী সাথে সাথে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার বিষয়ে একমত হয়ে তা অনুমোদন করে দেন।

সংসদ সদস্য আলহাজ এসএম আল মামুন বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, এই হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় রূপান্তর করা। আগেও আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এবার আমি সংসদ সদস্য হবার আজ স্বাস্থ্য মন্ত্রীকে ডিও লেটার দিয়েছি। তিনি তাৎক্ষণিক তা অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন বলেন, মন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে এটির কার্যক্রম খতিয়ে দেখার পর আমাদেরকে কাজ করার কিছু দিক-নির্দেশনা দিয়েছেন। সবচেয়ে আনন্দের কথা হলো, তিনি হাসপাতালটিকে ১০০ শয্যায় পরিণত করার বিষয়টি অনুমোদন করে দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা