সংগৃহিত
শিক্ষা

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অভি বিশ্ববিদ্যালয়ের পিরোজপুর জেলা ছাত্রকল্যাণের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হন। তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এ বিষয়ে বলেন, মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অন্তুকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে হস্তান্তর করে।

এদিকে অভির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। আর অন্তুর দ্রুত সুস্থতার জন্য সকলের প্রার্থনাও কামনা করেছেন তারা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা