সংগৃহীত
অপরাধ

সচিবালয়ের গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সচিবালয়ের সামনে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (৮ জানুয়ারি) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগের দিন মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়ার শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ভেতরে প্রবেশ করে। শিক্ষা উপদেষ্টার সঙ্গে তাদের বিকাল সাড়ে ৪টার দিকে সাক্ষাতের কথা ছিল।

এদিকে বাইরে অপেক্ষা করছিলেন শতাধিক শিক্ষার্থী। অপেক্ষারত শিক্ষার্থীরাই পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ বলেন, প্রাইম ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী সচিবালয় ভবন ঘেরাও করেন। একপর্যায়ে তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। কেউ কেউ দেওয়াল বেয়েও উঠতে চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ নয় দফা দাবিতে তারা আন্দোলন করছেন। তারা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখান থেকে সচিবালয়ের এক নম্বর গেটের সামনে অবস্থান নেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা