সংগৃহিত
অপরাধ

সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার, আটক ১

জেলাপ্রতিনিধি : সুন্দরবনে নিষিদ্ধ সময়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ১ জেলেকে আটক করেছে বন বিভাগ। আটক জেলে হলেন উপজেলার পাথরখালী গ্রামের বারিক সানার পুত্র শফিকুল ইসলাম (২৭)। এ সময় তার নিকট থেকে ১ টি নৌকা, অবৈধ ভেশালজাল সহ ভারতীয় নিষিদ্ধ ১ বোতল কীটনাশক উদ্ধার করা হয়।

জানা গেছে সোমবার ভোর ৪ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে খড়খুড়িয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্টাফ মফিজুল ইসলাম, শাকবাড়িয়া টহল ফাঁড়ির স্টাফ শেখ মোঃ আলী হোসেন ও আবদুল ওয়াদুত।

এ সময় বন বিভাগের অভিযান জানতে পেরে তার সাথে থাকা আরেক জেলে বনের ভিতরে পালিয়ে যায়। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটককৃত জেলেকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা