সংগৃহীত
সারাদেশ

বান্দরবানে পর্যটকের মৃত্যু, ট্যুর এক্সপার্ট গ্রুপের প্রধান গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় অনলাইনভিত্তিক ট্রাভেল গ্রুপ ‘ট্যুর এক্সপার্ট গ্রুপ’-এর অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্যটকদের নিয়ে ক্রিস্টং ও রংরাং পাহাড় ভ্রমণ শেষে আলীকদমে ফিরে আসার পর গতকাল শুক্রবার সন্ধ্যায় আলীকদম থানার পুলিশ তাঁকে আটক করে। এরপর পাহাড়ি ঢলে নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আজ শনিবার সকালে হাবিবুর রহমান স্মৃতি আক্তারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। মামলায় নিয়মকানুন অনুসরণ না করে ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকায় ভ্রমণ আয়োজনের অভিযোগ আনা হয়েছে বর্ষা ইসলামের বিরুদ্ধে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার পুপার জিনিয়া চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর বর্ষা ইসলাম পুলিশ হেফাজতে ছিলেন। আজ (শনিবার) সকাল ১১টার দিকে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা বাদী হয়ে মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত বর্ষা ইসলাম বৃষ্টি (৩২) যশোরের বরিউল ইসলামের মেয়ে হলেও বর্তমানে ঢাকার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বুধবার (১১ জুন) বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জনের একটি পর্যটক দল আলীকদমে যায়। দলের কো-হোস্ট ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড হিসেবে দায়িত্বে ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের অভিযানের উদ্দেশ্য ছিল—আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড়, থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা।

পর্যটক দলটি পরে দুটি দলে বিভক্ত হয়—একটিতে ২২ জন, অন্যটিতে ১১ জন। তৈন খাল পার হওয়ার সময় ২২ জনের দল থেকে ১৯ জন নিরাপদে পার হন, কিন্তু কো-হোস্ট হাসানসহ তিনজন পানির প্রবল স্রোতে ভেসে যান।

পরদিন (১৩ জুন) ভোরে কানাই মাঝির ঘাটে শেখ জুবাইরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। স্মৃতি আক্তারের মরদেহ পাওয়া যায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আমতলী ঘাট এলাকায়। তবে এখনো নিখোঁজ রয়েছেন কো-হোস্ট হাসান।

আজ শনিবার সকালে নিহত স্মৃতি আক্তারের বাবা দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বর্ষা ইসলামের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।


আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা