সংগৃহীত
নারী

২০২৪ সালে ৫২৮ নারী ও মেয়েশিশু হত্যার শিকার: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালে দেশের সংবাদপত্রে নারী ও মেয়েশিশু নির্যাতনের দুই হাজার ৫২৫টি খবর প্রকাশিত হয়েছে। এ সময় ৪৫১ জন নারী ও ৭৭টি মেয়েশিশু নিহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে। ১৬টি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর সংকলন করে তারা এ তথ্য পেয়েছে।

বিবৃতিতে মহিলা পরিষদ জানিয়েছে, নারী ও মেয়েশিশু নির্যাতনের ঘটনায় সবচেয়ে বেশি হত্যা ও ধর্ষণের খবর প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে ৩৬৭ মেয়েশিশুসহ ৫১৬ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ১৪২ জন দলবদ্ধ ধর্ষণের শিকার। ২৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ছয়জন। এ ছাড়া ৯৪ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মহিলা পরিষদ আরো জানায়, গত বছর যৌন নিপীড়নের শিকার হয়েছে ১৮১ জন। এর মধ্যে ১৩৫ জন মেয়েশিশু। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪৫ জন। রহস্যজনক মৃত্যু হয়েছে ৫৭ জন মেয়েশিশুসহ ২৩৬ জনের। আত্মহত্যা করেছে ৭৬ জন মেয়েশিশুসহ ২১৪ জন ।

অ্যাসিডদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে মহিলা পরিষদের বিবৃতিতে জানানো হয়েছে। এ ছাড়া এক মেয়েশিশুসহ অ্যাসিডদগ্ধ হয়েছে ১৭ জন। আর অগ্নিদগ্ধ হয়েছে ২৫ জন। পাচারের শিকার হয়েছে ১৩টি মেয়েশিশুসহ ২০ জন। ৫৭ জন মেয়েশিশুসহ ৬৮ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়া অন্যান্য নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা