জাতীয়

সার্টিফিকেট নিতে এসে ধরা খেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী বৈশাখী

নিজস্ব প্রতিবেদক

অনার্সের সার্টিফিকেট নিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজের শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আটক হয়েছেন পুলিশের হাতে। প্রথমে তাকে কলেজের ভেতরে আটকে রাখেন সাধারণ শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায় লালবাগ থানায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ছাত্রলীগের নেত্রী বৈশাখী ইডেন কলেজে যান তার অনার্সের সার্টিফিকেট তুলতে। এ সময় নিষিদ্ধ এই সংগঠনের নেত্রীকে চিনে ফেলেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে কলেজের মধ্যে আটকে রাখে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে।

বিকালে বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনু বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করলে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

জানা গেছে, সামিয়া আক্তার বৈশাখীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আহুতিয়ায়। তার বাবার নাম মাহাবুব মিয়া এবং মায়ের নাম শামচুন্নাহার বেগম।

আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে গত ২৩ অক্টোবর রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা