সারাদেশ

শিল্পখাতে অস্থিরতা ও আইনশৃঙ্খলার অবনতির জন্য একটি মহল জড়িত: আইজিপি

গাজীপুর প্রতিনিধি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন পরিস্থিতি অবনতি হয় ও প্রশাসন ব্যর্থ হয়।

শিল্পখাত অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য এই মহল জড়িত। তাদের প্রতিহত করাই পুলিশের কাজ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন। মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই প্রতিরোধে সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও সবাই বাড়িঘর তালা দিয়ে যাবেন।

এর আগে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোগরখাল এলাকায় শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। এটা যে অর্ডার করেছে দায়ভার তার। তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন-ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা