সংগৃহীত
অপরাধ

লালমাটিয়ায় দুই তরুণীর ধূমপানের জেরে হুলস্থূল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক এক ব্যক্তির আপত্তি থেকে বাকবিতণ্ডার সূত্রপাত। পরে এ নিয়ে থানা-পুলিশও হয়েছে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় কথা কাটাকাটি থেকে মুহূর্তেই তৈরি হওয়া ৪০-৫০ জনের একটি মব থেকে পরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ওই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে মোহাম্মদপুর থানায় প্রায় চার ঘণ্টা ধরে দুই পক্ষের দেন-দরবারে আপসের পর রাত সাড়ে ১১টার দিকে দুই তরুণীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা ঘটনার বিষয়ে বলেন, ধূমপান করা নিয়ে বয়স্ক এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডার মধ্যে এক তরুণী ওই ব্যক্তির দিকে চা ছুড়ে মারলে ঝামেলা বেঁধে যায়। একপর্যায়ে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করলে, অন্য আরো কয়েকজন মিলে তাদেরকে ধরে ফেলেন। পরে খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লালমাটিয়ায় আড়ংয়ের পাশের একটি চায়ের দোকানে এ ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন খবর পেয়ে তাদেরকে উদ্ধার করা মোহাম্মদপুর থানার এসআই কাদের আহমেদ।

তিনি বলেন, চায়ের দোকানে বসে ওই দুই তরুণী চা ও সিগারেট খাচ্ছিলেন। তখন পাশ দিয়ে যাওয়া একজন বয়স্ক ব্যক্তি তাদের সিগারেট খাওয়া নিয়ে আপত্তি জানিয়ে তাদেরকে চলে যেতে বলেন। দোকানিকেও দোকান বন্ধ করতে বলেন। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তরুণীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তির গায়ে চা ছুঁড়ে মারেন একজন। তাদের দাবি, ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালাগালি করায় তার উপর চা ছুঁড়ে মারা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে এসআই বলেন, পরে ওই ব্যক্তির সঙ্গে আরো কয়েকজন জড়ো হলে দুই তরুণী চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তখন আরো অনেক মানুষ জড়ো হয়ে তাদেরকে ধরে ফেলেন। কেউ তাদেরকে মারতে চাইছিল, আবার কেউ তাদেরকে সেফ করতে চাইছিল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, ৪০-৫০ জনের একটা মব তৈরি হয়ে গিয়েছিল। পরে পরিস্থিতি বুঝে আমি থানায় খবর দিয়ে মহিলা ফোর্স নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি। খবর পেয়ে তাদের বাবা-মাও থানায় আসেন।

এসআই কাদের বলেন, এরপর বিষয়টি নিয়ে থানায় বসে দীর্ঘক্ষণ দুই পক্ষের আলোচনা হয়। দুইপক্ষই স্বীকার করে তাদের ভুল ছিল। এরপর তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে মর্মে একটা আপসনামায় স্বাক্ষর করার পর পরিবারের জিম্মায় দুই তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা