জাতীয়

‘যেখানে-সেখানে’ যাত্রী তোলার দাবিতে সড়ক অবরোধ বাস শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শুধু কাউন্টার থেকে যাত্রী ওঠা-নামার সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন বাসশ্রমিকরা। রাজধানীর সায়দাবাদে জনপদের মোড় এলাকায় সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর থেকে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে সায়দাবাদ এলাকায় জনপদের মোড়ে বাস শ্রমিকেরা জড়ো হতে শুরু করেন। প্রায় শতাধিক শ্রমিকের জমায়েত হওয়ার পর তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সায়দাবাদ-যাত্রাবাড়ী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকা মহানগরীতে চালু করা হলো ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চালু করা। সব গাড়ির রং নির্ধারণ করা হয় গোলাপি।

রাজধানীর উত্তরার আজমপুরে প্রথম এই সেবা চালু করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এই অনুষ্ঠান উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা তুলে ধরে বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থা এত ভঙ্গুর, এত বিশৃঙ্খল; সেটি আর উপস্থাপনের যোগ্য নেই। একটি বাস, আরেকটি বাসকে গরু মহিষের মতো ধাক্কা মারে। ফেসবুক, এখানে সেখানে নিয়ে আমাদের অনেক উপহাস করা হয়। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে যেসব রুট ধরে ঢাকায় বাস ঢোকে সেখান থেকে প্রাথমিকভাবে চারটি অংশে কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হবে। এর মধ্যে গাজীপুর-আবদুল্লাহপুর থেকে আসা বাস; মানিকগঞ্জ-ধামরাই-সাভার হয়ে ঢাকায় প্রবেশ করা বাস; বছিলা-মোহাম্মদপুর থেকে আসা বাস ও মিরপুর থেকে ছাড়া বাসগুলোকে মাসখানেকের মধ্যে কাউন্টার পদ্ধতিতে আনা হবে। এই কার্যক্রম শুরু করা হবে আবদুল্লাহপুর অংশের বাস দিয়ে। এর জন্য একশটি বাস গোলাপি রং করে প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ই-টিকিটিং ব্যবস্থা রাখা হয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা