সংগৃহিত
জাতীয়

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ৮৫ বাংলাদেশি অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, পৃথক স্থানে অভিযান চালিয়ে মালয়েশিয়ার আইনশঙ্খলা বাহিনী ওই বাংলাদেশিদের আটক করেছে।

দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার বলছে, বুধবার সেরেমবান এলাকায় স্থানীয় অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে ১১০ বিদেশিকে আটক করেছে। তাদের মধ্যে অন্তত ১০ বাংলাদেশি রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আইক কিয়াং বলেছেন, নথিবিহীন বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকালের অভিযানে আটককৃত ১১০ বিদেশির মধ্যে ৯১ জন পুরুষ।

অভিযানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘‘অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে প্রবাসী শ্রমিকদের আটক করা হয়েছে। তারা মেয়াদ শেষের পর অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধভাবে প্রবেশ করেছেন।’’

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে ৬৪ জনই মিয়ানমারের নাগরিক। এ ছাড়া ইন্দোনেশীয় ১৩, বাংলাদেশি ১০, ভারতীয় ৬, পাকিস্তানি ৯, শ্রীলঙ্কান ৬ এবং নেপালি ২ নাগরিকও রয়েছেন।

কেনিথ তান আইক কিয়াং বলেন, বেশিরভাগ বিদেশি ওই এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নির্মাণ স্থাপনায় কাজ করতেন।

এদিকে, বৃহস্পতিবার দেশটির আরেক ইংরেজি সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, জোহর প্রদেশের অভিবাসন বিভাগ সেনাইয়ের কয়েকটি কারখানায় তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এ সময় বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ বিদেশি অভিবাসীকে আটক করা হয়।

জোহর অভিবাসন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, অপারেশন মাহির নামের এই অভিযান বিদেশি অভিবাসীদের লক্ষ্য করে চালানো হয়েছে; যাদের বৈধ ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই।

তিনি বলেন, বৈধ ওয়ার্ক পারমিট বা পাস ছাড়া বিদেশি শ্রমিকরা কাজ করছেন বলে তথ্য পাওয়ার পর বুধবার বিকেলে সেনাইয়ের খাদ্য কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

আইনপ্রয়োগকারী কর্মকর্তারা মোট ১১০ জন বিদেশি ও স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাদের মধ্যে ৪০ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়।

বাহারউদ্দিন তাহির বলেছেন, আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯ জন পুরুষ ও ১০ জন নারী, মিয়ানমারের ২ জন পুরুষ ও ৯ জন নারী, বাংলাদেশের ৬ জন, পাকিস্তানের দুজন, নেপাল এবং ভারতের একজন করে নাগরিক রয়েছেন। সূত্র: মালয় মেইল, দ্য স্টার মালয়েশিয়া।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা