সারাদেশ
ওসিকে টাকা দিলেই মেলে বৈধতা

মান্দারবাড়ির অভয়ারণ্যে চলছে মাছ ধরার রমরমা ব্যবসা

আনিছুর রহমান কবির

সাতক্ষীরার মান্দারবাড়ির অভয়ারণ্যে চলছে মাছ ধরার রমরমা ব্যবসা। অভয়ারণ্য মাছ ধরার অপরাধে মান্দারবাড়ি থেকে ট্রলারসহ ৮ জেলেকে আটক করা হয়েছে। তবে জেলেদের অভিযোগ প্রতি ‘গোণে’ অভয়ারণ্যের ওসিকে টাকা দিলে অভয়ারণ্যে মাছ ধরার বৈধতা মেলে। অন্যথায় নানা জরিমানা ও মামলার শিকার হতে হয়।

অথচ মান্দারবাড়ি সম্পূর্ণটাই অভয়ারণ্য হওয়া সত্ত্বেও সেখানে মাছ ধরছেন কামরুল, বিপুল, হোসেনসহ একাধিক কোম্পানি। হোসেনের মাছের নৌকা রয়েছে ৮-১০টা থেকে ২৪টা, বিপুলের নৌকা ৪টা আর কামরুলের রয়েছে ১০ থেকে ১৫টা।

মান্দারবাড়ি অভয়ারণ্যে আগে মাছ ধরত এমন এক কোম্পানির মালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ওখানে ওসির থেকে বড় ক্ষমতাধর হচ্ছেন মহিউদ্দিন। মহিউদ্দিন আউটসোর্সিং কর্মচারী কিন্তু তার সুনজর থাকলেই অভয়ারণ্যে মাছ ধরা যায়। মহিউদ্দিন বর্তমানে স্টেশনে না থাকলেও মহিউদ্দিনের বাড়ি স্থানীয় এলাকায় হওয়ায় তার দাপট অনেক বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে বলেন, মান্দারবাড়ি অভয়ারণ্যে বিভিন্ন কোম্পানি মাছ ধরছে। আমাদের চরপাটা ও খাল পাঠানো নৌকায় প্রতি গোণে নৌকা প্রতি মান্দারবাড়ির ওসিকে ১০ থেকে ২০ হাজার টাকা করে দিতে হয়। এরমধ্যে লেনদেনের কোন প্রকার ঝামেলা হলেই ধরিয়ে দেওয়া হয় নৌকা। আবার বিনিময় ছাড়া কোন নৌকা অভয়ারণ্যে ঢুকলে সেসকল নৌকাকেও জরিমানা করা হয়-দেওয়া হয় মামলা।

অপর এক জেলে বলেন, আমরা অবৈধ কাজ করছি ঠিক আছে তাহলে কেন ঘুষ নিচ্ছেন-তাহলে তো আমরা বৈধ হয়েই কাজ করছি। হয় আমাদের সবাইকে বন্ধ করা হোক না হলে সবাইকেই অনুমতি দেওয়া হোক। মান্দারবাড়ির ওসি মোঃ শমসের আলী এ সকল টাকা নিজের হাতে নেন না, তার কালেকশন ম্যান রয়েছে রাজস্ব বিভাগের হাফিজ ও আউটসোর্সিং মহিউদ্দিন।

ওসি শমসের আলী বলেন, ‘আজ ৮জন জেলেসহ আমরা একটি ট্রলার আটক করেছি যাদেরকে মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হয়েছে’। তবে এ সকল অভিযোগের বিষয়ে তিনি বলেন আমি এ সকল বিষয়ে জড়িত নই। অভয়ারণ্যে কেউ মাছ ধরে না।

বুড়ি গোয়ালিনীর স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমি গত মাসের ২২ তারিখে এখানে যোগদান করেছি। আমি নিয়মিত অভয়ারণ্যগুলোতে টহল দিচ্ছি। এ ধরনের কোন সত্যতা আমি পাইনি, পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন কর্মকর্তা মোঃ মশিউর রহমান বলেন, আমরা আটজন জেলেসহ একটি নৌকা আটক করেছি। তাদেরকে নিয়মিত মামলা দিয়ে কোর্টে প্রদান করা হয়েছে। অভয়ারণ্যে মাছ ধরার বিষয়ে তিনি বলেন, আমরা প্রমাণ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা