ছবি: সংগৃহীত
বিনোদন

বৈষম্যবিরোধী আন্দোলনের গান ‘জেগেছে বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রচিত গান ‘জেগেছে বাংলাদেশ’-এর ভিডিও তৈরির প্রক্রিয়া শেষ হয়েছে বিএফডিসির জসিম ফ্লোরে। আজ রোববার সেখানে গানটির শুটিং হয়।

গানটি রচনা করেছেন ফাহিম আল ইসহাক চৌধুরী। মিউজিক করেছেন আহমেদ হুমায়ুন আর গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন রুবেল খন্দকার।

ফিহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় গানটির ভিডিওচিত্র নির্মাণে রয়েছেন উজ্জ্বল রহমান। ক্যামেরায় সাহিল রনি এবং কোরিওগ্রাফিতে আসাদ খান।

গানটির নির্মাণ প্রসঙ্গে উজ্জ্বল রহমান বলেন, ‘আমরা ভিডিওতে অনেক কিছু বলার চেষ্টা করছি। ১৯৪৭ থেকে ২০২৪, সাধারণ মানুষ আসলে কতভাবে বন্দী ছিলো, সেই চিত্র তুলে ধরার চেষ্টা করছি।’

অন্যদিকে গানটির রচয়িতা ফাহিম আল চৌধুরী বলেন, ‘এই গানে সাধারণ মানুষের কথা আছে। অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের গর্জে ওঠার গল্প আছে। প্রবাস জীবনেও দেশের জন্য যে তীব্র ভালোবাসা তার প্রকাশও থাকছে এই গানচিত্রে।’

জানা যায়, গানচিত্রটি শিগগিরই অবমুক্ত হবে অন্তর্জালে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

জামায়াত নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু

জামায়াত নির্বাচয় চায়নি, নির্বাচন বানচালের চেষ্টা করেছে: এমপি রানু ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা