সংগৃহীত ছবি
জাতীয়

বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পল্ল­বীতে কাঠমিস্ত্রি রাসেল দাস (২৭), তার সহকারী আলাউদ্দিন (১৭), ভাষানটেকে নির্মাণ শ্রমিক আব্দুর নূর (৩৫) ও কোতোয়ালিতে রংমিস্ত্রি আইউব আলী (৪৫)।

শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাদের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশসহ সংশ্লিষ্টরা। অন্যদিকে গুলিস্তানে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়া কাঠমিস্ত্রি রাসেলের ভায়রা ভাই সুমন দাস জানান, রাসেল চট্টগ্রামের পটিয়া উপজেলার রতন দাসের ছেলে। বর্তমানে বাউনিয়াবাদ আজিজ মার্কেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার ১৭ মাস বয়সি একটি ছেলে রয়েছে। রাসেলের সহযোগী আলাউদ্দিন ময়মনসিংহ তারাকান্দা উপজেলার বাচ্চু মিয়ার ছেলে। বাউনিয়ার আজিজ মার্কেট এলাকায় থাকতেন।

সুমন দাস জানান, বাউনিয়া আজিজ মার্কেটে খাদিজা ফার্নিচার কারখানায় কাঠমিস্ত্রির কাজ করতেন রাসেল। প্রবল বৃষ্টিতে কারখানায় পানি ঢুকে ফার্নিচার ডিজাইনের একটি ভারী মেশিং ভিজে যায়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাসেল ও সহকারী আলাউদ্দিন মেশিনটি সরাতে গেলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হন। দুপুরের দিকে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পল্ল­বী থানা পুলিশ দুজনের লাশ ময়নাতদন্তের জন্য রাতে ঢামেকের মর্গে পাঠায়।

কোতোয়ালি থানার এসআই রাজিব ঢালী জানান, শুক্রবার সকালে সিএমএম কোর্টের পাশে গলিতে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন আইউব আলী। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়। আইউব আলী পিরোজপুর সদর উপজেলার তারাবুনিয়া গ্রামের মৃত বেলায়েত শেখের ছেলে। সুত্রাপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।

ভাষানটেক থানার এসআই প্রণয় কৃষ্ণ মন্ডল জানান, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে উত্তর ভাষানটেকে বাসায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজমিস্ত্রি আব্দুর নূর। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আব্দুল আজিজের ছেলে। ভাষানটেকে পরিবার নিয়ে থাকতেন তিনি।

পল্টনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: রাজধানীর গুলিস্তানে রাজউক ভবনের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স ৫৫-৬০ হতে পারে। তার পরনে চেক লুঙ্গি ও ময়লাযুক্ত শার্ট ছিল।

পল্টন থানার এসআই রায়হান কবির জানান, শনিবার বিকালে খবর পেয়ে রাজউক ভবনের পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। অসুস্থাজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা